NRS: দীর্ঘক্ষণ বন্ধ দরজা, NRS হাসপাতাল থেকে উদ্ধার কর্তব্যরত নার্সের দেহ | NRS Hospital Nurse Found Dead in Toilet, Police Begin Investigation
কলকাতা: NRS থেকে নার্সের দেহ উদ্ধার। বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার হয় বলে খবর। বন্ধ দরজা ভেঙে উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভাঙে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে এন্টালি থানা।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নার্সের বুধবার নাইট ডিউটি ছিল। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ১০.২০ থেকে ১০.২৭ এর মধ্যে ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তিনি না বেরনোয় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে প্রথমে ডাকাডাকি করে, পরে দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে।
বিস্তারিত আসছে….