Nadia News | জনরোষের মুখে তৃণমূল নেতা
তোলাবাজি, জালিয়াতি, মারধর, প্রাণনাশের হুমকি, জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার নদিয়ার কৃষ্ণনগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার গৌতম ঘোষ ওরফে গোতে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের তরফে তাঁকে মেডিক্যালের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে লক্ষ করে ডিম ছোড়ে বিক্ষুব্ধ জনতা। ওঠে ‘চোর-চোর’ স্লোগান। কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাক্তন সভাপতিও গৌতম। বুড়িমার পুজো কমিটিতে থাকাকালীন তাঁর বিরুদ্ধে বুড়িমার অর্থ ও সোনাদানা তছরুপেরও অভিযোগ ওঠে। দেখুন ভিডিয়ো।