AI ব্যবহার করে নিজের অপহরণের ছবি, বাবার কাছে মুক্তিপণ দাবি, স্কুল ছাত্রের কাণ্ডে হতবাক পুলিশ
ঘটনার নেপথ্যে কী ঘটেছিল?
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরের এক কাপড় ব্যবসায়ীর ছেলে এই কিশোর দীর্ঘদিন ধরে অনলাইন গেমিংয়ে আসক্ত ছিল। গেম খেলতে গিয়ে বন্ধুদের থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সে প্রায় ৩ লক্ষ টাকা ধার করে ফেলে। পাওনাদারেরা যখন পাওনা টাকা ফেরত চাওয়ার জন্য চাপ দিতে শুরু করে, তখন সে পরিবার থেকে টাকা আদায়ের জন্য নিজের অপহৃত হওয়ার মিথ্যা ছক সাজায়।
এই ষড়যন্ত্র বাস্তবায়নে তাকে সাহায্য করে দিল্লিতে থাকা তার প্রেমিকা। এআই (AI) প্রযুক্তির সাহায্যে কিশোরটি এমন একটি ছবি তৈরি করে, যেখানে দেখা যায় তার মুখে রক্ত মেখা এবং মুখে স্টেপ মারা রয়েছে—যাতে দৃশ্যটি সম্পূর্ণ আসল বলে মনে হয়।