মাছ ভাজায় ঘাস মারার বিষ! মৃত্যু যুবকের
এই সময়, রায়গঞ্জ: এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোয়ালগাঁও এলাকায়। প্রতিবেশী এবং পরিবারের দাবি, স্ত্রীকে দূরের মন্দিরে পুজো দিতে পাঠিয়ে, প্রতিবেশীর কাছ থেকে মাছ ভাজা এবং কাঁঠালের তরকারি চেয়ে এনে তাতে ঘাস মারার বিষ মিশিয়ে খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতের নাম কমল দেবশর্মা (৩৮)। তিনি পেশায় কৃষক ছিলেন।