পদ্মশ্রী ব্যায়ামবীর মনোহর আইচের ছেলের ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রে বিরল কচ্ছপ
বিশ্বশ্রী ব্যায়ামবীর মনোহর আইচের ছেলের ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল নাগেরবাজার থানার পুলিশ। বুধবার রাতে নাগেরবাজার দক্ষিণপাড়ায় মনোহর আইচের বাড়ির পাশে ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রে কচ্ছপটিকে দেখতে পান তাঁর ছেলে মনোজ আইচ। পরে নাগেরবাজার থানায় পুলিশ গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে। ছেলে মনোজ আইচ জানান, বর্তমানে এই ধরনের কচ্ছপ বিলুপ্ত, তবে কচ্ছপটি ক্লাব ঘরের মধ্যে কী ভাবে ঢুকল তা তাঁরা বুঝতে পারছেন না।