ধেমাজিতে নতুন করে সংঘর্ষ শুরু - 24 Ghanta Bangla News
Home

ধেমাজিতে নতুন করে সংঘর্ষ শুরু

Spread the love

ধেমাজি জেলায় অসম ও অরুণাচল প্রদেশের বিক্ষোভকারীদের মধ্য়ে বৃহস্পতিবার সকালে ফের নতুন করে সংঘর্ষ। অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে। দিন কয়েক আগে অসমে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা নিরীহ গ্রামবাসীদের তাক করে গুলি ছুড়ে ১২ জনকে জখম করেছিল। তার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে অসমের মিসিং সম্প্রদায়ের সর্বোচ্চ ছাত্র সংগঠন ‘টাকাম মিসিং পোরিন কেবাং’। বৃহস্পতিবার সকালে অবরোধ চলাকালীন অরুণাচল প্রদেশের একদল দুষ্কৃতী অসমের বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে অসমের ধেমাজি জেলার শিলাপাথর এন্ট্রি পয়েন্টের লিকাবালিতে দু’পক্ষের মধ্য়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি ছোড়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *