ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস ইস্যুতে তপ্ত সংসদ চত্বর
ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস ইস্যুতে তপ্ত সংসদ চত্বর। প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল হয়ে ওঠে ঝাড়খণ্ড। হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে ছাত্রদের উপর লাঠিচার্জের অভিযোগ বিজেপির। এ ছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুলকেও তোপ বিজেপি সাংসদদের। রাঁচিতে ছাত্রদের উপর কেন লাঠিচার্জ? প্রশ্ন তুলে সরব বিজেপি সাংসদেরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা-সহ অনেকেই। এই খবরের সব আপডেট পেতে চোখ রাখুন এই সময় লাইভ-এ।