চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে মারধর করে হত্যার অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে মারধর করে হত্যার অভিযোগ

Spread the love

চোর বলে সন্দেহ করে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বলরামপুর এলাকায়। বিষ্ণুপুর কালা গ্রামে রাম স্নেহ (৩৮) নামে ওই যুবককে খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত এক নাবালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার পুলিশ সুপার বিকাশ কুমার। অন্যদের খোঁজে তদন্ত চলছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *