এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! শৌচালয়ের দরজা ভেঙে উদ্ধার দেহ - 24 Ghanta Bangla News
Home

এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! শৌচালয়ের দরজা ভেঙে উদ্ধার দেহ

Spread the love

কলকাতা: রাতের ডিউটি চলাকালীন নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শৌচালয় থেকে এক নার্সের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে হাসপাতালের…

কলকাতা: রাতের ডিউটি চলাকালীন নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শৌচালয় থেকে এক নার্সের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে হাসপাতালের শৌচালয়ের বন্ধ দরজা ভেঙে ওই নার্সের দেহ উদ্ধার করে পুলিশ। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই নার্সের নাইট ডিউটি ছিল। রাত ৮টা নাগাদ তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের বয়ান অনুযায়ী, রাত ১০টা ২০ মিনিট থেকে ১০টা ২৭ মিনিটের মধ্যে শৌচালয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও তিনি বাইরে না বেরোনোয় সন্দেহ হয় অন্যান্য কর্মীদের। তাঁরা দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় শেষপর্যন্ত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। পুলিশকর্মীরাও প্রথমে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে বাধ্য হয়েই শৌচালয়ের দরজা ভাঙা হয়। ভিতর থেকে উদ্ধার হয় ওই নার্সের নিথর দেহ। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি।

প্রাথমিক ভাবে এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কী কারণে ওই নার্সের মৃত্যু হল, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় তদন্তকারী আধিকারিকরা। ঘটনার আগে শেষ বার তিনি কার সঙ্গে কথা বলেছিলেন, তা জানতে নিহতের মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। পরিবারে কোনও অশান্তি বা কাজের জায়গায় কোনও মানসিক চাপ ছিল কি না, তা জানতে নিহতের পরিবারের সদস্য এবং সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নেতাজিকে অবমাননা করলেই আইনি পদক্ষেপ নেবেন শুভেন্দু

কলকাতা-হাওড়ায় এক ধাক্কায় বাড়ল ওয়ার্ড! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ বিল

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *