অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ: জাতীয় ক্যারাটেতে সোনা জয় অনির্বাণের - 24 Ghanta Bangla News
Home

অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ: জাতীয় ক্যারাটেতে সোনা জয় অনির্বাণের

Spread the love

এই সময়, আসানসোল ও দুর্গাপুর: চিত্তরঞ্জন রেল শহরের বাসিন্দা, কিশোর অনির্বাণ দিগর নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছে। অনূর্ধ্ব-১৪ বিভাগে অনির্বাণ সোনা জেতে।

চিত্তরঞ্জন রেল শহরের ৩৯ নম্বর রাস্তার বাসিন্দা অনির্বাণ স্থানীয় বিআরএস স্কুলের পড়ুয়া। এই প্রতিযোগিতায় সে হারিয়েছে রাজস্থান, দিল্লি, বিহারের প্রতিযোগীদের। ১৩ বছরের অনির্বাণের সাফল্যে গর্বিত তার প্রশিক্ষক মহম্মদ রাভেদ ইকবাল।

অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছে দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমি। ৭-৯ অগস্ট পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য ও শহর থেকে প্রতিযোগীরা অংশ নেন। দুর্গাপুরের প্রতিনিধিরা নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির একাধিক খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। এঁদের মধ্যে দু’জন সোনা জিতেছেন। এ ছাড়াও অ্যাকাডেমির অন্য প্রতিযোগীরা পেয়েছেন রুপো এবং ব্রোঞ্জ। প্রতিযোগীদের সাফল্যে গর্বিত অ্যাকাডেমির প্রশিক্ষক, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা। মঙ্গলবার দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর ক্যারাটে অ্যাকাডেমির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শংসাপত্র ও পদক দিয়ে সংবর্ধিত করা হয়। ছিলেন অভিভাবকরাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *