কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলেজের মাস্টার্সে ডিগ্রি আলাদা হওয়ার পথে
সেখানে আপাতত ঠিক হয়েছে, এতদিন পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পড়ুয়ারা সমান ডিগ্রি পেতেন। সেই ডিগ্রিতে কেবল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামই থাকত। ফলে আশুতোষ কলেজ বা সুরেন্দ্রনাথ কলেজ থেকে পাশ করা পড়ুয়া এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাস বা কলেজ স্ট্রিট ক্যাম্পাসের পড়ুয়ারা একই ডিগ্রি পেতেন। কিন্তু এ বার বিশ্ববিদ্যালয় চাইছে, কলেজগুলির ডিগ্রিতে সংশ্লিষ্ট কলেজের নাম উল্লেখ করা থাক। সেই ডিগ্রিও কলকাতা বিশ্ববিদ্যালয়ই দেবে, কিন্তু যাঁরা যে কলেজ থেকে পড়ে এমএ, এমএসসি বা এমকম পাশ করছেন, সেই কলেজের নাম ডিগ্রিতে থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে থাকবে শুধুই বিশ্ববিদ্যালয়ের নাম। এর ফলে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির ডিগ্রির মধ্যে একটা ফারাক তৈরি হবে।