বোমা-গুলির নয়, ক্ষুদিরামের কেশপুর গড়তে হবে: শুভেন্দু
মঙ্গলবার, ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মবলিদান দিবসে কেশপুরের মোহবনিতে তাঁর জন্মভিটেতে এসে মুখ্যমন্ত্রী জানালেন, শহিদের স্মৃতিবিজড়িত সমস্ত স্থান সংরক্ষণের পাশাপাশি জাতীয় স্তরের ঐতিহ্য ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তাঁর কথায়, ‘কেশপুর মানে বোমা-বন্দুক, গুলির আওয়াজ, মিথ্যা মামলা, সন্ত্রাস ও একদলীয় ব্যবস্থা। এই পরিচয় বদলে ‘ক্ষুদিরামের কেশপুর’ গড়ে তুলতে হবে।’ প্রতি বাড়িতে শৌচালয়, গরিবদের জন্য প্রধানমন্ত্রী আবাস, উন্নত স্কুল-কলেজ, চকচকে রাস্তাঘাট এবং ঘরে ঘরে আয়ুষ্মান ভারত এবং পিএম কিষানের সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।