পানমশলায় আর প্লাস্টিকের প্যাকেট নয়, টিন ও কাচ ব্যবহারের নির্দেশ FSSAI-এর
ঠিক কী বদল হলো?
নতুন নিয়মে পানমশলা প্রস্তুতকারকদের প্যাকেজিংয়ের জন্য ব্যবহার করতে হবে প্লাস্টিকমুক্ত কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান। পাশাপাশি টিন ও কাচের পাত্রেও পানমশলা প্যাক করা যাবে।
পানমশলা প্যাকেজিংয়ের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট উপাদান ব্যবহার করা যাবে না তার মধ্যে প্রধান প্লাস্টিক। এমনকী কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ কিংবা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্য কোনও উপাদানে প্যাকেজিং হলেও ভিতরে কোনও প্লাস্টিক থাকা চলবে না। অর্থাৎ শুধু বাইরে কাগজের মোড়ক দিলেই হবে না। প্যাকেটের ভিতরে যদি প্লাস্টিকের কোনও স্তর, সিন্থেটিক পলিমার কিংবা মেটালাইজড লেয়ার থাকে, তা হলেও সেই প্যাকেজিং নতুন নিয়মের আওতায় বাতিল হয়ে যাবে।
FSSAI স্পষ্ট করে জানিয়েছে, প্যাকেজিংয়ে ব্যবহার করা যাবে না—
-
পলিথিন (Polyethylene)
-
পলিপ্রোপিলিন (Polypropylene)
-
পলিয়েস্টার (Polyester)
-
পলিভিনাইল ক্লোরাইড বা PVC
-
অন্যান্য সিন্থেটিক পলিমার
-
কো-পলিমার
-
প্লাস্টিক ল্যামিনেট
-
অ্যালুমিনিয়াম ফয়েল
-
মেটালাইজড লেয়ার
ফলে এতদিন পানমশলার ক্ষেত্রে বহুল ব্যবহৃত প্লাস্টিক বা মাল্টিলেয়ার প্লাস্টিক পাউচের ব্যবহার কার্যত বন্ধ হয়ে যাবে।