দশকের প্রেমের শুভ পরিণয়, অবশেষে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রোনাল্দো-জর্জিনা - 24 Ghanta Bangla News
Home

দশকের প্রেমের শুভ পরিণয়, অবশেষে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রোনাল্দো-জর্জিনা

Spread the love

গত কয়েকদিন ধরেই সিআর সেভেনের বিয়ের জল্পনায় সরগরম ছিল নেটপাড়া। ভক্তদের তৈরি কাল্পনিক বিয়ের মিম ভিডিয়ো এ বার বাস্তব। এক দশকের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ়ের সঙ্গে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনাল্দো। মঙ্গলবার সন্ধ্যায় রোনাল্ডো ও জর্জিনা ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের বিয়ের খবর ঘোষণা করেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘সি লাভস জি’। দু’জনের হাতেই ছিল বিয়ের আংটি।

১১ অগস্ট, মঙ্গলবার পর্তুগালের ক্যাসকাইসে অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন CR7 এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পাঁচ সন্তান—ক্রিস্তিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্টিনা এবং বেলা এস্মেরাল্ডা। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে কোনও বড় আয়োজন বা দীর্ঘ ঘোষণা করেননি ক্রিস্তিয়ানো রোনাল্দো। উপস্থিত ছিলেন শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। সমস্ত গুজব-জল্পনায় ইতি টেনে রিয়াল মাদ্রিদের প্রাক্তন স্টার প্লেয়ার নিজেই ঘোষণা করলেন তাঁর বিয়ের খবর।

কী ভাবে শুরু হয়েছিল রোনাল্দো ও জর্জিনার প্রেম?

রোনাল্দো ও জর্জিনার প্রেমের শুরু ২০১৬ সালে স্পেনের মাদ্রিদে। সেই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন লাভার বয় রোনাল্দো। অন্যদিকে, জর্জিনা মাদ্রিদে গুচির এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেখানেই তাঁদের প্রথম দেখা।

পরে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে ফের দেখা হয় দু’জনের। সেখানেই বলতে গেলে আলাদা করে রোনাল্দোর নজর কেড়ে ছিলেন জর্জিনা। ক্ষণিকের চারচক্ষুর মিলন ধীরে ধীরে গভীর সম্পর্কের দিকে মোড় নেয়। এক দশক পরে পাঁচ সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসার।

২০১৭ সালের নভেম্বরে তাঁদের প্রথম কন্যা আলানা মার্টিনার জন্ম হয়। রোনাল্দোর যমজ সন্তান ইভা ও মাতে সারোগেসির মাধ্যমে জন্ম নেয়। রোনাল্ডোর আরও এক সন্তান, ক্রিস্তিয়ানো জুনিয়রও তাঁদের সংসারের অনেকটা অংশ জুড়ে রয়েছে।

২০২৫ সালে বাগদান

দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে ২০২৫ সালের অগস্টে বাগদান পর্ব সারেন রোনাল্দো ও জর্জিনা। সে বারও জর্জিনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছিলেন। ছবিতে তাঁর হাতে দেখা যায় বড় একটি এনগেজমেন্ট রিং। সেই সময় থেকেই তাঁদের বিয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

শেষ পর্যন্ত ২০২৬ সালের বিশ্বকাপ শেষ হওয়ার পরেই সেই প্রতীক্ষার অবসান হলো। বিশ্বকাপের পরে ১১ অগস্ট, অর্থাৎ বাগদানের ঠিক এক বছর পূর্ণ হওয়ার দিনেই বিয়ে সারলেন ক্রিস্তিয়ানো রোনাল্দো ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *