Viral Singer: গান গাওয়ার জন্য যায়নি শোভনের? অবশেষে মুখ খুলল সেই কোম্পানি | Sovan didn't go to sing The company finally opened up - 24 Ghanta Bangla News
Home

Viral Singer: গান গাওয়ার জন্য যায়নি শোভনের? অবশেষে মুখ খুলল সেই কোম্পানি | Sovan didn’t go to sing The company finally opened up

Spread the love

ভাইরাল শোভনের ভিডিয়ো
Image Credit: Tv9 Bangla

কলকাতা: গান গেয়ে নাকি চাকরি খুইয়েছিলেন। শান্তিনিকেতনের সঙ্গীতের প্রাক্তন ছাত্র শোভন চক্রবর্তীকে নিয়ে আপতত হইচই চলছিল সোশ্যাল মিডিয়ায়। নিন্দাতেও সরব হন একাংশ। সমাজ-মাধ্যমে এই নিয়ে যখন জোর চর্চা, সেই সময় মুখ খুলল শোভনের কর্মরত সংস্থা। কোম্পানি HR জানালেন, গান গাওয়ার কারণে তাঁর চাকরি যায়নি। এটা মিথ্যা।

সম্প্রতি,শোভনের গলায় রবি ঠাকুরের ‘শ্রাবণের ধারার মতো’ গানটি ভাইরাল হয়। গানের শিক্ষক হিসেবে রোজগার করেই চলত সংসার। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতেনও। কিন্তু বাধ সাধে করোনা পরিস্থিতি। একে একে কমতে থাকে ছাত্র-ছাত্রীর সংখ্যা। আর পেট চালাতে পারছিলেন না। শেষ পর্যন্ত একটি সংস্থার নিরাপত্তারক্ষীর চাকরি নেন তিনি। সেক্টর ৫-এর একটি অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতেন তিনি। তবে জানা যায় সেই চাকরিও নেই। তাঁকে নাকি বলা হয়েছে যে তিনি ওই কাজের যোগ্য নন।

এই নিয়েই মুখ খুলল সংশ্লিষ্ট কোম্পানি। তাঁদের বক্তব্য, গান করার জন্য সিকিউরিটি গার্ডের চাকরি গেছে এটা মিথ্যা। শোভন বাবুর শারীরিক ভাবে অসুস্থ ও ঠিক মতো কাজ ও করতেন না। HR-এর বক্ত্যব্য, শোভনবাবুকে তাঁরা অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু উনি বলেছেন আর কাজ করবেন না। কোম্পানির প্রতিশ্রুতি, তিনি যদি এখনও আসেন তাহলেও অন্যত্র চাকরির ব্যবস্থা করে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *