Abhishek Banerjee meets Speaker: ‘২ মাস হয়ে গেল…’, দুটি প্রশ্ন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন অভিষেক | Abhishek Banerjee meets Speaker Om Birla regarding 20 rebel TMC MPs
নয়া দিল্লি: বাংলায় সরকার বদলের পরই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে চাপান-উতোর শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। ঋত-শিবিরের সঙ্গে প্রতীকের লড়াই তো আছেই, জট কাটছে না দিল্লিতেও। সেই আবহেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ফের দেখা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে ২০টি চিঠি দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হল না, জানতে চাইলেন অভিষেক।
কী কী প্রশ্ন অভিষেকের
দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ২০ জন এনসিপিআই সাংসদের জন্য পৃথক ২০টি চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। জুুন মাসেই দেওয়া হয়েছিল ওই চিঠি। তারপর জুলাই মাসে ফের স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। তারপরও তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। দ্বিতীয় প্রশ্ন হল, আবেদন না করা সত্ত্বেও কেন তৃণমূল সাংসদদের আসন পরিবর্তন করা হল? অভিষেককে প্রথম রো থেকে সরিয়ে দ্বিতীয় রো-তে আসন দেওয়া হয়েছ।
সবিস্তারে আসছে…