ফের সরকারি আধিকারিককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, অভিযোগ বিজেপির দিকে - 24 Ghanta Bangla News
Home

ফের সরকারি আধিকারিককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, অভিযোগ বিজেপির দিকে

Spread the love

ফের ‘ডিম থেরাপি’। সরকারি আধিকারিককে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। এ বার ডিম ছোড়া হয়েছে বীরভূম জেলার ময়ূরেশ্বর-১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে লক্ষ্য করে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে এলাকার বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই অফিসে তালা লাগিয়ে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ময়ূরেশ্বর-১ এলাকার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ( বিএল অ্যান্ড এলআরও)। তবে ডিম ছোড়ার কথা অস্বীকার করেছেন বিজেপি নেতারা। অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *