নানা রকম ফ্রিজ ম্যাগনেট দিয়ে ঘর সাজানো এখন trending, কিন্তু বাস্তু টিপস মানছেন তো?
বিভিন্ন শুভ চিহ্ন
শ্রীযন্ত্র, স্বস্তিক চিহ্ন, গাছের ছবি দেওয়া ম্যাগনেট ফ্রিজের গায়ে আটকানো শুভ। হাসিমুখের পরিবারের ছবিও ফ্রিজ ম্যাগনেট করে রাখলে শুভ শক্তির সঞ্চার হয়। এর ফলে সংসারে সুখের পরিবেশ বজায় থাকে।
যে ম্যাগনেট এড়িয়ে যাবেন
বাস্তু বিশেষজ্ঞ জানাচ্ছেন, দুঃখ, একাকিত্ব, কষ্ট, হিংস্র জন্তু, খরা, অস্তগামী সূর্য, ফাঁকা পরিত্যক্ত জমি, ভয় দেখানো মুখ ফ্রিজ ম্যাগনেট হিসেবে ব্যবহার করবেন না। এগুলি নেগেটিভ এনার্জি প্রবাহিত করে। ফ্রিজ ম্যাগনেট হিসেবে কোনও নেগেটিভ জিনিস রাখলে তা সময় সময় আমাদের চোখের সামনে থাকবে এবং আমাদের মনের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে।