দুরন্ত কামব্যাকে যুবভারতীতে ইতিহাস, আল আরবিকে উড়িয়ে ACL 2-এর মূলপর্বে ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

দুরন্ত কামব্যাকে যুবভারতীতে ইতিহাস, আল আরবিকে উড়িয়ে ACL 2-এর মূলপর্বে ইস্টবেঙ্গল

Spread the love

এ ভাবেও ফিরে আসা যায়! গোটা ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করা। গোলের কাছে গিয়েও বারবার মিস। ৭৫ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা। ইস্টবেঙ্গলের সমর্থকরাও বোধ হয় হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি মহম্মদ রশিদ, পিভি বিষ্ণুরা। ৯০ মিনিটের মাথায় জয় গুপ্তার হেড। এক্সট্রা টাইমে গড়াল ম্যাচ। বাকিটা যেন স্বপ্নের মতো। অতিরিক্ত সময়ে মাঠ জুড়ে শুধুই যেন লাল-হলুদ ব্রিগেডের দাপট। শেষ ১২ মিনিটে গোল রশিদ এবং সুপার-সাব ডেভিড ও রোহিত দানুর। এক গোলে পিছিয়েও কুয়েতের দল আল-আরবিকে ৪-১ ফলে উড়িয়ে AFC Champions League 2-এর মূলপর্বে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ভারতের প্রতিনিধি হিসেবে আরও একবার বিদেশি দলের বিরুদ্ধে দেশের মুখ উজ্জ্বল করল লাল-হলুদ ব্রিগেড। বৃষ্টিভেজা যুবভারতীতে প্রিয় দলের জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ইস্টবেঙ্গল সমর্থকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *