ট্রেনের সময়ানুবর্তিতা কতখানি? প্রকাশিত হলো রিপোর্ট
কুবলয় বন্দ্যোপাধ্যায়
সময়ানুবর্তিতা বজায় রাখার ‘ফ্রেন্ডলি কম্পিটিশনে’ আলিপুরদুয়ার, শিয়ালদহ এমনকী, মালদা ডিভিশনের কাছেও গো–হারান হার হাওড়া ডিভিশনের। সম্প্রতি দেশের ৭০টি রেলওয়ে ডিভিশনের সময়ানুবর্তিতা নিয়ে রেল যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই প্রকট হয়েছে হাওড়ার দশা। অন্যদিকে সময় বজায় রেখে বাংলার মুখরক্ষা করেছে শিয়ালদহ ও আলিপুরদুয়ার।