খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ, এ বার সাসপেন্ড ডোমিনোজ় আউটলেটের লাইসেন্স
বিভিন্ন নামী সংস্থার খাবার কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে ফের বড় প্রশ্নচিহ্ন উঠল। রাস্তার পাশে থেকে ছোটখাটো খাবারের দোকান তো বটেই বিভিন্ন নামী সংস্থাগুলিও খাদ্য সুরক্ষা বিধি মেনে চলছে না বলে অভিযোগ উঠেছে। আগের দিনেই এই অভিযোগে মুম্বই-য়ে সাসপেন্ড করা হয়েছে ব্লিংকিট (Blinkit)-এর একটি কেন্দ্রের খাদ্য সংক্রান্ত লাইসেন্স সাসপেন্ড। তদন্ত চলছে রিলায়েন্স রিটেল-এর একটি আউটলেটও নিয়েও তদন্ত চলছে। আর এর পরেই মহারাষ্ট্রে সাসপেন্ড করা হয়েছে ডোমিনোজ় পিৎজ়া (Domino’s Pizza)-র চারটি আউটলেট। এর মধ্যে তিনটিই মুম্বই শহরে। পরিদর্শনে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ার পরে ওই আউটলেটগুলির বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন (FDA)।