বিশ্বকাপারদের বিরুদ্ধে খেলে প্রস্তুতি, ইস্টবেঙ্গলকে হারাতে আল আরবির স্ট্র্যাটেজি কী?
বিশ্বকাপারদের বিরুদ্ধে খেলে প্রস্তুতি
ভারতে আসার আগে তুরস্কে চারটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে আল আরবি স্পোর্টিং ক্লাব। সেখানে একটি দল ছিল মিশরের পিরামিডস এফসি। সেই দলেই খেলেন মিশরের হয়ে বিশ্বকাপে খেলা তারকা মোস্তাফা জ়িকো। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস ঝরে পড়ল আল আরবির কোচের গলায়।
তিনি বলেন, ‘অবশ্যই পিরামিডস একটি শক্তিশালী দল। ওই ম্যাচের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবে আগামীকাল একই ধরনের ম্যাচ হবে বলে মনে করি না। কারণ, ইস্টবেঙ্গলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, পিরামিডসের মান আরও উন্নত। তুরস্কে আমরা ইউরোপীয় ও তুরস্কের ক্লাবের বিরুদ্ধে চারটি প্রীতি ম্যাচ খেলেছি। আমাদের প্লেয়িং স্টাইল, ফুটবলারদের ফিটনেস ও দলের ভারসাম্য আরও ভালো করার চেষ্টা করেছি। তাই কখন ডিফেন্স করতে হবে আর কখন আক্রমণে যেতে হবে, সেটা বোঝাই সাফল্যের মূল চাবিকাঠি।’