ঘরে মেয়ে-জামাইয়ের নিথর দেহ, দরজা ঠেলে ঢুকতেই স্তম্ভিত প্রৌঢ়া, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য সিউড়িতে - 24 Ghanta Bangla News
Home

ঘরে মেয়ে-জামাইয়ের নিথর দেহ, দরজা ঠেলে ঢুকতেই স্তম্ভিত প্রৌঢ়া, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য সিউড়িতে

Spread the love

গলায় ফাঁস। সিলিং থেকে ঝুলছে জামাইয়ের দেহ। আর মেয়ে পড়ে রয়েছে মেঝেতে। তাঁর গলাতেও দাগ। মঙ্গলবার সকালে ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রৌঢ়া। চিৎকার-চেঁচামেচিতে পাড়াপড়শিরাও ছুটে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বীরভূমের সিউড়ি-২ ব্লকের অন্তর্গত কেন্দুয়া অঞ্চলের দেসালপুর এলাকার ঘটনা। শেখ ইমরান (২২) এবং রাফিয়া খাতুন (১৭)-র এই রহস্যমৃত্যুতে স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেটি ইমরানের শ্বশুরবাড়ি। স্থানীয় সূত্রে খবর, সোমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ইমরান। অনুমান, সেই রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে বচসা বেধেছিল। তার পরেই এই ঘটনা এবং সকালে দু’জনের দেহ উদ্ধার করেন রাফিয়ার মা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *