অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল, তবে তদন্ত চলবে, জানিয়ে দিল হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব মামলায় রক্ষাকবচ দেওয়ার আবেদন গৃহীত হবে কি না সে ব্যাপারে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। তবে এর আগে যে চারটি মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট, তার মেয়াদ আরও বাড়ানো হলো। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ৩১ অগস্ট পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হলো। শিলিগুড়ি সাইবার থানা, কালীতলা আশুতি থানা, বিষ্ণুপুর থানা ও ভবানীপুর থানায় দায়ের হওয়া মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। এ দিন সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ল। ২৫ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।