বাংলাদেশে রামমূর্তির ‘নায়ক’ সেই হরিদাস ‘ভণ্ড-জালিয়াত’, গ্রহণ করেছিল মুসলিম ধর্মও, বলছে পুলিশ
হরিদাসই যে ধর্মান্তরিত হয়ে তাওহিদ হয়েছিল, সেই খবর জানতে পেরে এখন স্থানীয় হিন্দুরাও বিস্মিত। পেশায় কৃষক, প্রৌঢ় রামচন্দ্র দাস বলছেন, ‘যে নিজের ধর্ম ছাড়তে পারে, সে করবে মন্দির সংস্কার! আমরা লোক চিনতে পারিনি। ভালোর দিন যে আর নেই, ফের প্রমাণ হল।’ স্থানীয় আর এক কৃষক সুবিদার গাজির কথায়, ‘ঠগের পাল্লায় পড়েছিলাম। এখন তো শুনছি, হাসু আপার এপিএস সেজেও লোক ঠকাত এই ব্যবসায়ী!’
পুলিশ জেনেছে, এক সময়ে হাসিনার সচিব পরিচয় দিয়ে চাকরি দেওয়া, বদলি করানো, লাইসেন্স পাইয়ে মতো নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে হরিদাস। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি পার্ক ও রিসর্ট তৈরির নামেও সে বহু জনের কাছ থেকে টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে। তার পরেই চেক জালিয়াতির একটি মামলায় দোষী সাব্যস্ত করে হরিদাসকে কারাদণ্ড দেয় আদালত। এর পরে একেবারে বেপাত্তা হয়ে যায় সে।