CM On West Bengal Syllabus: প্রাথমিক থেকে একেবারে স্নাতকোত্তর স্তর পর্যন্ত! এবার সিলেবাসে কোন বড় বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর? | Khudiram Bose to Get a Detailed Chapter in West Bengal School and University Syllabus - 24 Ghanta Bangla News
Home

CM On West Bengal Syllabus: প্রাথমিক থেকে একেবারে স্নাতকোত্তর স্তর পর্যন্ত! এবার সিলেবাসে কোন বড় বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর? | Khudiram Bose to Get a Detailed Chapter in West Bengal School and University Syllabus

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla

মেদিনীপুর: এবার মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রমে যুক্ত হবে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর সংগ্রামী জীবনের অধ্যায়। একেবারে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ক্লাস, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ানো হবে শহিদ ক্ষুদিরামের জীবনী। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন, “সিলেবাসে ৪ লাইনে ক্ষুদিরাম বসুকে নিয়ে বলা শেষ করলে হবে না।” অর্থাৎ, দীর্ঘ অধ্যায়ই থাকবে।

এতদিন পাঠ্যপুস্তকে সিলেবাসে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসের মধ্যে ক্ষুদিরাম সম্পর্কে স্বল্প তথ্য থাকত। সেটি মূলত একটি ছোট্ট অনুচ্ছেদ আকারে থাকত। পাশে থাকত ক্ষুদিরামের ছবি। সেখানে মূলত তাঁর জন্ম, মৃত্যু, স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার স্বল্প তথ্য থাকত। তবে তা মূলত ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণি পর্যন্তই ছিল। প্রাথমিক স্তরে কিংবা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে কোনও সিলেবাসেই ছিল না।  এবার কেবল ক্ষুদিরাম বসুকে নিয়েই গোটা একটা অধ্যায় থাকবে সর্বস্তরের সিলেবাসে। মঙ্গলবার আত্মবলিদান দিবসে কেশপুরে শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে মোহবনিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী বলেন,” সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোর ইতিহাস পড়িয়েছে তৃণমূল, মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়ানো হয়নি। বামেদের ৩৪ বছরে স্বাধীনতার ইতিহাস পড়তে দেওয়া হয়নি।”

এরপরই তিনি বলেন, “এবার থেকে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্ষুদিরাম পড়াতে হবে।” তাঁর কথায়, “এতদিন মেদিনীপুর বঞ্চিত ছিল। ৪৯ বছর ধরে মেদিনীপুরকে পিছিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশপ্রেম-রাষ্ট্রবাদ ছড়িয়ে দিতে চাই। মেদিনীপুরের ভূমিপুত্র হিসাবে কিছু করতে চাই।” পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, মোহবনি উন্নয়ন পর্যদকে উন্নয়নের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পাশাপাশি ক্ষুদিরামের জন্মভিটেরও সংস্কার করা হবে।

উল্লেখ্য, এদিন শুভেন্দু অধিকারী কপ্টারে কেশপুরে যাচ্ছিলেন। কিন্তু কোলাঘাটে যান্ত্রিক ক্রটির কারণে কপ্টারের জরুরি অবতরণ করাতে হয়। এরপর সড়কপথেই কেশপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *