Bread Price: এক ধাক্কায় দাম বাড়ল পাউরুটির, কত হল নতুন দাম, জেনে নিন | Bread Price Hike in West Bengal: 400gram Bread to Cost Rs 36 From August 17 - 24 Ghanta Bangla News
Home

Bread Price: এক ধাক্কায় দাম বাড়ল পাউরুটির, কত হল নতুন দাম, জেনে নিন | Bread Price Hike in West Bengal: 400gram Bread to Cost Rs 36 From August 17

Spread the love

কলকাতা: নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় নাম রয়েছে তেল (Oil Price), সাবান (Soap) থেকে বিস্কুট (Biscuit) একাধিক পণ্যের। সেই আশঙ্কা সত্যি করে এবার দাম বাড়ল পাউরুটির (Bread Price Hike)। অর্থাৎ আপনার ব্রেকফাস্টের খরচ কিন্তু আজ থেকে অনেকটাই বেড়ে গেল।

পাউরুটির দাম কত বাড়ল?

জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কাঁচামালের দাম বাড়ানোর কারণে পাউরুটির দাম (Bread New Price) বেড়েছে। রাজ‍্যজুড়ে প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়ছে পাউরুটির। হাফ পাউন্ড পাউরুটির দাম ২ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অগস্ট থেকে নতুন দাম কার্যকর হবে।

আগে ৪০০ গ্রাম স্লাইস পাউরুটির দাম (Bread Price News) ছিল ৩২ টাকা। সেই দাম বেড়ে হল ৩৬ টাকা। ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম ছিল ১৬ টাকা। তারপর ২ টাকা দাম বেড়ে হয়েছে ১৮ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম পাউরুটির দাম ৮টাকা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা।

কেন দাম বাড়ল পাউরুটির

জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, গত এক মাসে কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে। ময়দা, চিনি থেকে তেলের দাম বেড়েছে। পাশাপাশি, প্যাকেজিং সামগ্রীর দামও বেড়েছে। সেই কারণেই পাউরুটির দাম বেড়েছে। এমনটাই জনানো হয়েছে সংগঠনের তরফে। পশ্চিমবঙ্গে শেষবার পাউরুটির দাম বেড়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *