বাংলাদেশের কোর্টে পেশ করা হলো দীপঙ্করকে, মুক্তি বিশবাঁও জলে
এই সময়, জলপাইগুড়ি: ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও চা চাষি দীপঙ্কর গোপ তো উদ্ধার হলেনই না, উল্টে তাঁকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে আদালতে হাজির করা হলো। তাই অপহৃত চা চাষির মুক্তির বিষয়টি বিশ বাঁও জলে পড়ল বলে মনে করা হচ্ছে। ছেলের আশু মুক্তির বিষয়ে কোনও আলো দেখতে না পেয়ে আরও উদ্বেগের মধ্যে পড়েছেন দীপঙ্করের পরিবার।