ভারতে আসছে Apple-এর পেমেন্ট পরিষেবা, শুরুতে UPI নয়
Apple Pay ইতিমধ্যেই বিশ্বের ৯০টিরও বেশি বাজারে চালু রয়েছে। সেই তালিকায় রয়েছে আমেরিকা, ক্যানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চিন, ব্রাজ়িলের মতো দেশ। ভারতের বাজারে অ্যাপলের বিভিন্ন গ্যাজেটের বিক্রি বাড়ছে। লাতিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি ভারতেও অ্যাপলের ব্যবসায় দুই অঙ্কের বৃদ্ধি হয়েছে।