বেঙ্গালুরুতে বিশাল মাদক অভিযান! গ্রেফতার ৮ বিদেশি
বেঙ্গালুরুতে মাদক পাচারের বিরুদ্ধে এক বড় অভিযান চালিয়েছে পুলিশ। (drug raid)সোমবার পুলিশ জানিয়েছে, এই অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে প্রায়…
বেঙ্গালুরুতে মাদক পাচারের বিরুদ্ধে এক বড় অভিযান চালিয়েছে পুলিশ। (drug raid)সোমবার পুলিশ জানিয়েছে, এই অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে প্রায় ৫৫ কোটি ৮০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে আটজন বিদেশি নাগরিক।এই অভিযানটি মিশন রাইজ এবং বেঙ্গালুরু সিটি পুলিশের ‘বেদা ব্রো’ নামের অ্যান্টি-ড্রাগ ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় ১৬টি পুলিশ ইউনিট ও সিসিবি-র অ্যান্টি-নার্কোটিক্স উইং যৌথভাবে এই অভিযান চালায়। (drug raid)অমৃতাহাল্লি, গিরিনগর, কেম্পেগোড় আন্তর্জাতিক বিমানবন্দর, যেশবন্তপুর, ইয়েলাহাঙ্কা, হেব্বাল, নন্দিনি লেআউট, কাদুগোডি, মল্লেশ্বরমসহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২১ কেজি ৬৪১ গ্রাম এমডিএমএ, ৭৩৮ গ্রাম কোকেন, ৪ কেজি ৪৯৩ গ্রাম হাইড্রো গাঁজা, ১৮৪ কেজি ৬২৫ গ্রাম গাঁজা, ১ কেজি ৬৫ গ্রাম আফিম এবং ২৫ গ্রাম মরফিন।
আরও দেখুনঃ মোদীর কূটনৈতিক চালে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক বেসুরো বালেনের
এছাড়াও ১৭ লাখ টাকা নগদ, ২২টি মোবাইল ফোন (drug raid)এবং পাঁচটি দুই চাকার যানবাহনও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ কমিশনার সিমান্ত কুমার সিং জানিয়েছেন, এগুলোর বাজারমূল্য প্রায় ৫৫ কোটি ৮০ লাখ টাকা।গ্রেফতার হওয়া ৩৯ জনের মধ্যে আটজন বিদেশি, ২১ জন অন্য রাজ্যের এবং ১০ জন স্থানীয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে বিদেশ, অন্য রাজ্য এবং কর্ণাটকের অজানা সরবরাহকারীদের কাছ থেকে সস্তায় মাদক কিনে সাধারণ মানুষ ও কলেজ ছাত্রছাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করে দ্রুত মুনাফা করতেন।
এই অভিযানকে বেঙ্গালুরু পুলিশের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শহরে মাদকের ছোবল ক্রমেই বাড়ছিল বলে অভিযোগ উঠছিল। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের প্রভাব নিয়ে উদ্বেগ ছিল। ‘বেদা ব্রো’ ক্যাম্পেইনের মাধ্যমে পুলিশ মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সমন্বিত অভিযান চালানো হয়।
আরও দেখুনঃ আয়ুষ্মানে বিপুল দুর্নীতি! দেশজুড়ে বাতিল সাড়ে ৩ হাজার হাসপাতাল