Mohun Bagan vs CISF Protectors LIVE: বেঞ্চে মিগুয়েল-ম্যাকলারেন, CISF-এর বিরুদ্ধে প্রথম একাদশে কারা?
দেখে নিন মোহনবাগানের প্রথম একাদশ
মেহতাব সিং, অনিরুধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, শুভাশিস বসু, সাহাল আব্দুল সামাদ, আলবার্তো রদ্রিগেজ, দীপক টাংরি, জ়াহিদ, অভিষেক সিং টেকচাঁম, দ্রাজ়িচ
প্লেয়ারদের দেখে নেওয়ার লক্ষ্যে মোহনবাগান
মোহনবাগান কোচ পানাগিয়োটিস দিলমপেরিস অনুশীলন শেষে জানান, এই ম্যাচে মিগুয়েল ও ম্যাকলারেনকে খেলাবেন তিনি। ইস্টবেঙ্গল থেকে আসা মিগুয়েল কতটা পারফর্ম করতে পারবেন সেই দিকে নজর সকলের।
বেহাল দশা CISF প্রোটেক্টর্সের
ইস্টবেঙ্গলের কাছে ৮ গোল খেয়েছিল CISF-এর দল। সেই ম্যাচে দলের বেহাল অবস্থার ছবি সামনে এসেছিল। দলে মাত্র একজন পরিবর্ত প্লেয়ার ছিলেন। কোনও মেডিক্যাল স্টাফও ছিলেন না দলে।
স্বস্তিতে মোহনবাগান
ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেডকে হারানোর পর মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপের নকআউটে প্রবেশ করেছে। ফলে এই ম্যাচটা তাদের কাছে নিয়মরক্ষার।
Mohun Bagan vs CISF Protectors ম্যাচ, কোথায় ও কখন দেখবেন?
বিকেল ৪টের সময়ে শুরু হবে ম্যাচ। অনলাইনে SonyLiv অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচ দেখানো হবে। টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটা হবে।
ডুরান্ড কাপের ম্যাচে মোহনবাগান
ডুরান্ড কাপের গ্রুপ A-র ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ও CISF প্রোটেক্টর্স।