Amit Shah in Parliament: ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বক্তব্য রাখবেন অমিত শাহ, জানাল কেন্দ্র, তবে রয়েছে শর্ত… | Home Minister Amit Shah to Speak in Parliament over Student Protest, says Kiren Rijiju, Also gives Condition to Oppositions
সংসদে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit: PTI
নয়া দিল্লি: দেশজুড়ে ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার। দিল্লিতে সংসদ অভিযানে ছাত্রদের উপরে যে লাঠিচার্জ, ছররা গুলি চালানো হয়েছিল, সেই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে জবাবের দাবিতে অনড় ছিল বিরোধীরা। এবার সেই দাবি মেনে নিল কেন্দ্র। সংসদে জবাব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ, সোমবার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (Business advisory committee)-র বৈঠকের পর এ কথা জানিয়ে দেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানান, আলোচনার পর জবাবী বক্তৃতা দেবেন অমিত শাহ। তিনি বলেন, “সরকার ছাত্রদের সংক্রান্ত সমস্ত ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে রাজি। শুধু বক্তব্য নয়, বিরোধীদের তোলা প্রতিটি পয়েন্টের জবাব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন।”
অমিত শাহের বিবৃতি দাবি করে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। তাদের দাবি মেনেই আলোচনায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজে জবাবী ভাষণ দেবেন। তবে সরকারের প্রস্তাব, আলোচনা চলাকালীন কোনও রকম অশান্তি, স্লোগান দেওয়া বা ওয়াক আউট করে বেরিয়ে যাওয়া চলবে না।
কিরেণ রিজিজু বলেন, “আমার একমাত্র পয়েন্ট হল, যখন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন বা আলোচনা করবেন, তখন বিরোধীরা যেন কোনও বাধা সৃষ্টি না করে। ওদের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব শুনতে হবে।”
বিস্তারিত আসছে…