সেতু নেই, ঝুঁকি নিয়ে কাঁসাই পেরিয়ে যাতায়াত পড়ুয়াদের
এই সময়, পুরুলিয়া: নেই সেতু, এ দিকে স্কুলে রয়েছে পরীক্ষা। তাই ভরা বর্ষায় ছোট নৌকোয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের।
এই ছবি পুরুলিয়া জেলার মানবাজার–১ ব্লকের লঙ্কাগড়া, মৌজাডি, মানকোচা গ্রামের। এখানকার বেশ কিছু ছাত্রছাত্রী পুঞ্চা ব্লকের বিভিন্ন সরকারি স্কুলে পড়াশোনা করে। মাঝে রয়েছে কাঁসাই নদী। গ্রীষ্ম বা অন্য সময়ে নদী পারাপারে কোনও সমস্যা না–থাকলেও বর্ষায় সেই কাঁসাই পার হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।