‘সুপারস্টার’ ইমেজের বাইরে বেরিয়ে নতুন কিছু করাটাই চ্যালেঞ্জ: জিৎ
অন্য সময় প্রাইম: এতগুলো ছবি করেছেন। কোনও কাজ নিয়ে আফসোস হয়েছে?
জিৎ: হ্যাঁ, কয়েকটা কাজ নিয়ে আফসোস হয়েছে। এটা স্বাভাবিক। পরে ফিরে তাকালে কখনও মনে হয়, অন্য ভাবে করা যেত।
অন্য সময় প্রাইম : এমন কোনও চরিত্র রয়েছে, যা করা হয়নি?
জিৎ: অনেক চরিত্রই এখনও করা হয়নি। আমার প্রায় ৬০তম ছবি হতে চলেছে। এটা অবশ্যই উদ্যাপন করার মতো একটা মাইলস্টোন। কিন্তু এখনও অনেক কিছু করার বাকি রয়েছে।
অন্য সময় প্রাইম : ‘সুপারস্টার’ ইমেজ কি কখনও কিছু চরিত্র করার পথে বাধা হয়ে দাঁড়ায়?
জিৎ: আমি সেটা নিয়ে ভাবার খুব বেশি সময় পাই না। আমার কাছে চরিত্রটাই গুরুত্বপূর্ণ। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এবং এই ছবির মতো কাজ করতে গিয়ে নিজের পরিচিত ইমেজের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি। অভিনেতা হিসেবে আমার কাছে নতুন কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।