শরীরে প্রবল অস্বস্তি, শুটিং চলাকালীন ভুলবশত নথ গিলে ফেললেন শেহনাজ়, ভাইরাল ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

শরীরে প্রবল অস্বস্তি, শুটিং চলাকালীন ভুলবশত নথ গিলে ফেললেন শেহনাজ়, ভাইরাল ভিডিয়ো

Spread the love

শুটিংয়ে আকছার ঘটে নানা ঘটনা। তবে কিছু অঙ্ক মাঝেমধ্যেই বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। কিছুতেই মেলে না সমাধান। সম্প্রতি, শুটিংয়ে বিপদের মুখে পড়লেন অভিনেত্রী শেহনাজ় গিল। নাকের নথ খুলে মুখে ঢুকে যায় তাঁর। বিষয়টা বুঝে ওঠার আগেই এক ঢোকে সেটা গিলেও ফেলেন শেহনাজ়। এখন কেমন আছেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিয়ো শেয়ার করেছেন শেহনাজ়। যেখানে দেখা যাচ্ছে দৌড়ে শট নিতে যাওয়ার সময়ে আচমকাই অভিনেত্রীর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে নথটি একঢোকে গিলেও ফেলেছেন শেহনাজ়। সেই সময়ে ছুটে আসেন তাঁর সহ-অভিনেতা সৌরভ সচদেবা। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন অভিনেতা। পিঠে চাপড় দিতে থাকেন। যাতে গলা দিয়ে বেরিয়ে আসে নথটা।

এক নজরে

  • শুটিং চলাকালীন আচমকাই নাকের নথ খুলে মুখে ঢুকে যায় অভিনেত্রী শেহনাজ় গিলের।

  • সহ-অভিনেতা সৌরভ সচদেবা এবং সেটের বাকি সদস্যরা তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে আসেন।

  • ভয় ও শারীরিক অস্বস্তি সত্ত্বেও শেহনাজ় কষ্ট চেপে শুটিং চালিয়ে যান

আচমকা এই ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ়। শরীরে অস্বস্তিও বাড়তে থাকে। সেটের সকলে ছুটে আসেন শেহনাজ়ের কাছে। তবে সব কিছুর মাঝেও পেশাদারিত্বের জায়গায় অনড় ছিলেন শেহনাজ়। কষ্ট চেপেই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতেও অভিনেত্রীর কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরাও।

কেউ বলছেন, ‘শেহনাজ় তোমার কাজের প্রতি নিষ্ঠা সত্যিই অতুলনীয়।’ কারও আবার মন্তব্য, ‘কাজই সব নয় জীবনে। কোনও কিছুর জন্যই নিজের জীবনে এত বড় ঝুঁকি নিও না।’ শেহনাজ়কে শেষ দেখা গিয়েছিল ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছিল ছবিটি। তবে এই মুহূর্তে তিনি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিংয়ে ব্যস্ত।

FAQ

শেহনাজ় গিলের সঙ্গে শুটিংয়ে কী ঘটেছিল?

উত্তর: একটি দৌড়ে শট নেওয়ার সময় আচমকা তাঁর নাকের নথ খুলে মুখে ঢুকে যায় এবং তিনি তা গিলে ফেলেন।

এই ঘটনায় শেহনাজ়কে কে সাহায্য করতে এগিয়ে আসেন?

উত্তর: ঘটনার পরেই সহ-অভিনেতা সৌরভ সচদেবা ছুটে এসে তাঁর পিঠে চাপড় দিতে থাকেন এবং সেটের সকলেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে এগিয়ে আসেন।

দুর্ঘটনার পরে শেহনাজ়ের প্রতিক্রিয়া কেমন ছিল?

উত্তর: হঠাৎ এই ঘটনায় তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন এবং অস্বস্তিতে পড়েছিলেন, তবে পেশাদারিত্ব বজায় রেখে তিনি কষ্ট চেপেই কাজ চালিয়ে যান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *