লিফটের লাল বোতাম কেন থাকে? Emergency -তে কী ভাবে কাজে আসে জানুন
ধরুন, হঠাৎ লিফটের ভিতরে বিদ্যুৎ চলে গেল বা যান্ত্রিক সমস্যার কারণে লিফট আটকে গেল। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে লাল বোতামটি ব্যবহার করাই প্রথম কাজগুলির মধ্যে একটি। অনেক আধুনিক লিফটে ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা থাকে, ফলে বিদ্যুৎ চলে গেলেও জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল থাকতে পারে।