উত্তরাখণ্ডে জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে গেল সেতু
সোমবার, ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে তীব্র স্রোতের তোড়ে উত্তরাখণ্ডের নীতি উপত্যকা অঞ্চলের একটি সেতু ভেসে গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে তা ভেসে যায়। সেই মুহূর্তের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ছবি।