মন জিতেছে কলকাতার বিরিয়ানি, ইস্টবেঙ্গল ম্যাচের প্রস্তুতি শুরু আল আরবির - 24 Ghanta Bangla News
Home

মন জিতেছে কলকাতার বিরিয়ানি, ইস্টবেঙ্গল ম্যাচের প্রস্তুতি শুরু আল আরবির

Spread the love

প্রাক-মরশুম প্রস্তুতিতে এগিয়ে আল আরবি

ইস্টবেঙ্গলের মতোই প্রাক-মরশুম প্রস্তুতির মধ্যেই রয়েছে আল আরবি। ইতিমধ্যেই প্রায় ২০ দিন অনুশীলন করেছে কুয়েতের ক্লাবটি। শুধু অনুশীলন নয়, বিদেশের মাটিতে একাধিক প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা।

কোচ গোরানের নেতৃত্বে তুরস্কে এর্জুরুমস্পোর ও আমেদস্পোরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পর মিশরে পিরামিডস এফসির বিরুদ্ধেও মাঠে নেমেছিল আল আরবি। ফলে কলকাতায় আসার আগে ম্যাচ খেলার অভিজ্ঞতাও হয়েছে দলটির। দলের ফুটবলারদের শারীরিক সক্ষমতাও যথেষ্ট ভালো বলে দাবি আল আরবি শিবিরের।

দলের মিডিয়া ম্যানেজার জাসিম জানিয়েছেন, কুয়েতের ফুটবল মরশুম শুরু হবে আগামী ২৫ অগস্ট। তার আগে কুয়েতের সমস্ত দলই এখন প্রাক-মরশুম প্রস্তুতিতে ব্যস্ত।

অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জন্য ছয় ফুটবলার কলকাতায় নেই

আল আরবির পূর্ণ শক্তির দল অবশ্য কলকাতায় আসতে পারেনি। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের প্রতিনিধিত্ব এবং অন্য কারণে দলের ছয়জন ফুটবলার ভারতে আসতে পারেননি। ফলে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিতে হচ্ছে কুয়েতের ক্লাবটিকে।

তবে দলে থাকা জাতীয় দলের ফুটবলার এবং বিদেশিদের নিয়ে যথেষ্ট শক্তিশালী স্কোয়াডই রয়েছে আল আরবির।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *