বেআইনি ভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, অভিযুক্ত পুরপ্রধান
শনিবার সাংবাদিক বৈঠকে সাইফুল অভিযোগ করেন, ওই তালিকায় চেয়ারম্যান সৌমেন খানের নামে থাকা একটি বিল্ডিংও রয়েছে। তাঁর দাবি, আবাসিক ভবনের জন্য অনুমোদন চাওয়া হলেও সংশ্লিষ্ট নকশায় বাণিজ্যিক ভবনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, অনুমোদনের আগেই অনেক ভবন তৈরি হয়ে যাওয়ার এবং পরে ভুয়ো কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এর ফলে বহু ফ্ল্যাট ক্রেতা, বাড়ির মালিক এমনকী ব্যাঙ্ক ঋণ নেওয়া মানুষজন ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাইফুল।