অস্ট্রেলিয়ায় ১৮ টন মাখানা পাঠাল ভারত
ভারত থেকে অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হলো ১৮ টন মাখানা। সমুদ্রপথে এই চালান পাঠানো হয়েছে। বিহারের দ্বারভাঙা জেলার মাখানা চাষিদের কাছ থেকে এই পণ্য সংগ্রহ করে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক শনিবার এই তথ্য জানিয়েছে। এই রপ্তানির ফলে আন্তর্জাতিক বাজারে বিহারের মাখানার পরিচিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারতে মোট মাখানা উৎপাদনের প্রায় ৮৫ শতাংশই হয় বিহারে।