Swarupnagar: কেঁদেই চলেছে সে, মাকে খুঁজছে ৩ বছরের ছোট্ট শিশু | Swarupnagar Wife Death: Housewife Allegedly Beaten to Death, Husband and Mother in Law Arrested - 24 Ghanta Bangla News
Home

Swarupnagar: কেঁদেই চলেছে সে, মাকে খুঁজছে ৩ বছরের ছোট্ট শিশু | Swarupnagar Wife Death: Housewife Allegedly Beaten to Death, Husband and Mother in Law Arrested

Spread the love

উত্তর ২৪ পরগনা:  এক গৃহবধূকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি খাঁপাড়ায়।  ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী জসীম সরদার ও শাশুড়িকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ।

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তাঁর স্বামী ও শাশুড়ি। দাবি মেনে কিছুদিন আগে মোটরবাইক, সোনার হারও দেওয়া হয়েছিল। কয়েক মাস আগে একটি ফ্রিজও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও গত এক সপ্তাহ ধরে নতুন করে আরও ৫০ হাজার টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল।

টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাঁকে খুন করে আত্মহত্যার রূপ দিতে ঝুলিয়ে দেওয়া হয় বলে গৃহবধূর বাবার দাবি। রবিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মা যে আর নেই, সেটা বুঝেই উঠতে পারছে না তিন বছরের শিশু। কেবলই কেঁদে চলেছে সে। আপাতত শিশুটিকে মৃতার বাপেরবাড়ির সদস্যরা নিয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *