Odisha Har Ghar Tiranga: ওড়িশায় 'হর ঘর তিরঙ্গা'-তে জনজোয়ার, নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধান | Dharmendra Pradhan Leads ‘Har Ghar Tiranga’ Yatra in Odisha’s Sambalpur, Massive Crowd Joins - 24 Ghanta Bangla News
Home

Odisha Har Ghar Tiranga: ওড়িশায় ‘হর ঘর তিরঙ্গা’-তে জনজোয়ার, নেতৃত্বে ধর্মেন্দ্র প্রধান | Dharmendra Pradhan Leads ‘Har Ghar Tiranga’ Yatra in Odisha’s Sambalpur, Massive Crowd Joins

Spread the love

ভুবনেশ্বর: রবিবার থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ‘হর ঘর তিরঙ্গা যাত্রা’। ওড়িশার সম্বলপুরেও সমারোহে পালন করা হল এই কর্মসূচি। এই মিছিলের নেতৃত্ব দিলেন বিজেপি সাংসদ তথা দলের প্রবীণ নেতা ধর্মেন্দ্র প্রধান। জাতীয় পতাকা নিয়ে দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন তিনি। কর্মসূচিকে কেন্দ্র করে জনজোয়ার দেখা যায়।

এর আগে রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ‘তিরঙ্গা যাত্রা’-য় অংশগ্রহণকারীদের প্লাস্টিকের পতাকা ব্যবহার না করার আবেদন জানিয়েছিলেন। পরিবেশবান্ধব কর্মসূচির জন্য প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের তৈরি জাতীয় পতাকা ব্যবহারের পরামর্শ দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া এই কর্মসূচি বর্তমানে একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে।

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্টও করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন,”এই কর্মসূচি ভারতীয়দের মধ্যে দেশপ্রেম, আত্মমর্যাদা ও ঐক্যের অনুভূতি আরও শক্তিশালী করছে। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া এই অভিযান আজ গোটা দেশে গণআন্দোলনের রূপ নিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *