সুদর্শনের পরিবর্তে ভারতীয় দলে ফিরলেন সরফরাজ়
অবশেষে অপেক্ষার অবসান। সাই সুদর্শনের চোটে যেন শাপমুক্তি ঘটল সরফরাজ় খানের। প্রায় দুই বছর পরে ভারতীয় ক্রিকেট দলে ফিরলেন মুম্বইয়ের এই উইকেটকিপার-ব্যাটার। চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন সাই। তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে ডাক পেলেন সরফরাজ়। রবিবার সন্ধেয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্ট শুরুর আগে কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।