মুহুরির কাজ করতে ৫ লক্ষ টাকা তোলা! বিদ্ধ দুই পদ্ম-নেতা
থানায় লিখিত অভিযোগে সুজন ঘোষ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ লোহার রড, শাবল-সহ অন্য মারাত্মক অস্ত্র নিয়ে কয়েক জন তাঁর বাড়িতে এসে তাঁকে বাইরে ডেকে নিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারী ওরফে গুপি, বিজেপি কর্মী অতনু সাহা, ধীরাজ দাস-সহ অন্যরা। তাঁরা বলেন, কাটোয়ায় বিএলআরআরও অফিসে কাজ ও এলাকায় বসবাস করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সভাপতি সুমন দেবনাথের নির্দেশেই তাঁরা এই টাকা নিতে এসেছেন। টাকা না–দিলে খুন করে দেহ গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে।