মাত্র একদিনের বৃষ্টিতেই জলমগ্ন শান্তিপুরের বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া বাইপাস পাড়া
মাত্র একদিনের বৃষ্টিতেই জলমগ্ন নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া বাইপাস পাড়া। জমা জলের কারণে চরম ভোগান্তিতে প্রায় ২৫-৩০টি জলবন্দি পরিবার। প্রশাসনের তরফে ত্রাণ পাঠানো হলেও, দীর্ঘদিনের এই যন্ত্রণার অবসান ঘটাতে স্থায়ী নিকাশি ব্যবস্থায় জোর দেওয়ার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।