মর্নিং ওয়াকে বেরিয়ে মর্মান্তিক ঘটনা, নেশাগ্রস্ত পুলিশ–পুত্রের গাড়ি প্রাণ কাড়ল বৃদ্ধার - 24 Ghanta Bangla News
Home

মর্নিং ওয়াকে বেরিয়ে মর্মান্তিক ঘটনা, নেশাগ্রস্ত পুলিশ–পুত্রের গাড়ি প্রাণ কাড়ল বৃদ্ধার

Spread the love

শনিবার সকালে দিল্লির নারেলার মামুরপুরে ‘হিমালয় অ্যাপার্টমেন্ট’ নামে একটি আবাসনের সামনের রাস্তায় যখন এই ঘটনা ঘটে, তখন সকাল আটটা। তীব্র গতিতে একটি মার্সিডিজ় গাড়ি চালাচ্ছিলেন হরিয়ানা পুলিশের সাব ইনস্পেক্টরের ছেলে শুভম। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত মদ্যপান করেই শুভম বেপরোয়া গাড়ি ছোটাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শুভমের গাড়ি প্রচণ্ড গতিতে উল্টোদিক থেকে আসা একটি ওয়াগন আরকে মুখোমুখি ধাক্কা মারে। ধাক্কার চোটে ওয়াগন আরটি পিছনে ছিটকে যায়। পিছনেই একটি তিনচাকার ভ্যান পার্ক করে রাখা ছিল। ওয়াগন আর ও ভ্যানটির মধ্যে পড়ে যান ওই বৃদ্ধা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওয়াগন আর-এর চালকেরও আঘাত লাগে, তবে তা গুরুতর নয়। দুর্ঘটনার পরের কিছু ছবি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে শুভম তখনও নেশাগ্রস্ত ও কিছুটা বিভ্রান্ত অবস্থায় চালকের আসনে বসে! গাড়ির কাপ হোল্ডারে মদের বোতল তখনও রাখা। পুলিশ জানিয়েছে, মার্সিডিজ় গাড়িটি একদিন আগেই এক বন্ধুর কাছ থেকে ধার করেছিলেন শুভম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *