ফ্রি ওটিটি-র চক্করে তথ্যচুরি? - 24 Ghanta Bangla News
Home

ফ্রি ওটিটি-র চক্করে তথ্যচুরি?

Spread the love

সুপর্ণ মুখোপাধ্যায়

ফ্রি মানেই কিন্তু ধোঁকা। প্রশ্নটা হলো আপনি ধোঁকাটা খাবেন কি না। ইন্টারনেটের রমরমার বাজারে ‘ফ্রি ওটিটি’ একটি ট্রেন্ড। সাবক্রিপশন না করে ফ্রিতে ওটিটি দেখার অ্যাড হামেশাই দেখা যায়। কারও নাম ‘ফ্রি নেটফ্লিক্স’, কারও নাম আবার ফ্রিতে প্রিমিয়াম ওটিটি অ্যাক্সেস। এই ফ্রি-র চক্করে ওই অ্যাডের ক্লিকে ঢুকে পড়লে কিন্তু খুবই মুশকিল। নিমেষে গায়েব হয়ে যেতে পারে অ্যাকাউন্টের টাকা। আর ডেটা চুরি, কয়েক সেকেন্ডের মধ্যেই কেল্লাফতে। কিছু দিন আগেই শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। ইন্টারনেটে বেশ কিছু সাইট বিশ্বকাপের খেলা দেখিয়ে প্রচুর দর্শক টেনেছে। সেগুলি যে ডেটা চুরি করেনি, হলফ করে বলতে পারছেন না সাইবার বিশেষজ্ঞরা। তাই তাঁদের একটাই বক্তব্য, ফ্রিতে সে ভাবে কিছুই হয় না। তাই এই ধরনের সাইট থেকে সাবধান থাকুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *