খড়্গপুরে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে মন্ত্রী দিলীপ ঘোষ
স্বাধীনতা দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গ জুড়ে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে খড়্গপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে ৯ অগস্ট রবিবার, একটি তেরঙ্গা যাত্রা কর্মসূচি পালিত হয়। এ দিন সকালে খড়্গপুরের এসডিও অফিস থেকে খড়্গপুর ট্রাফিক মোর পর্যন্ত তেরঙ্গা যাত্রায় অংশ নেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে সকলেই এই কর্মসূচিতে অংশ নেন।