কলকাতা-শিলিগুড়ি রিং রোড প্রকল্পে সবুজ সংকেত! এবার বদলে যাবে দুই শহরের মানচিত্র - 24 Ghanta Bangla News
Home

কলকাতা-শিলিগুড়ি রিং রোড প্রকল্পে সবুজ সংকেত! এবার বদলে যাবে দুই শহরের মানচিত্র

Spread the love

কলকাতা: কলকাতা ও শিলিগুড়ির রিং রোড প্রকল্প (Ring Road)এবার সবুজ সংকেত পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো তহবিল বা সিআরআইএফ-এর অধীনে পশ্চিমবঙ্গের ছয়টি সড়ক প্রকল্পের জন্য ১২০০…

কলকাতা: কলকাতা ও শিলিগুড়ির রিং রোড প্রকল্প (Ring Road)এবার সবুজ সংকেত পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো তহবিল বা সিআরআইএফ-এর অধীনে পশ্চিমবঙ্গের ছয়টি সড়ক প্রকল্পের জন্য ১২০০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এনএইচএআই-এর সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে। আলোচনায় শুধু নতুন প্রকল্পই নয়, রাজ্য ও জাতীয় সড়ক, সেতু এবং আঞ্চলিক রাস্তার উন্নয়নের বিষয়ও উঠে এসেছে।

এর পাশাপাশি আরও বড় পরিকল্পনার অংশ হিসেবে কলকাতা ও শিলিগুড়ির চারপাশে গ্রিনফিল্ড রিং রোড তৈরির প্রস্তাবও এগোচ্ছে (Ring Road)।কলকাতার প্রস্তাবিত পেরিফেরাল রোডের দৈর্ঘ্য ১৩০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই রাস্তা তৈরি হলে দূরপাল্লার মালবাহী যানবাহন শহরের ভিতর দিয়ে না গিয়ে বাইরে দিয়ে চলাচল করতে পারবে। ফলে শহরের মূল এলাকায় যানজট অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ তিরুবন্নামালাইয়ে অমিত শাহের সফরের আগেই চাঞ্চল্য! পুলিশের জালে ক্যামেরা চশমা পরিহিত দুই যুবক

শিলিগুড়ির ক্ষেত্রেও একই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহর দিয়ে প্রতিদিন প্রচুর ভারী যানবাহন চলাচল করে। নতুন রিং রোড তৈরি হলে সেই ভারী ট্রানজিট ট্রাফিক শহরের বাইরে সরিয়ে নেওয়া সম্ভব হবে।এই দুই প্রকল্প যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয় তাহলে বাংলার মালবাহী পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। কলকাতা ও শিলিগুড়ি দুটি গুরুত্বপূর্ণ শহরের ওপর যে চাপ রয়েছে তা অনেকটাই কমে যাবে।

বর্তমানে কলকাতার বিভিন্ন প্রবেশপথ ও অভ্যন্তরীণ সড়কে মালবাহী ট্রাকের চাপ অসহনীয় হয়ে উঠেছে। একই অবস্থা শিলিগুড়িতেও (Ring Road)। সেখানে জাতীয় সড়ক দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের দিকে যাওয়া যানবাহনের ভিড় প্রায় প্রতিদিনই যানজট সৃষ্টি করে। রিং রোড এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে উঠতে পারে।১২০০ কোটি টাকার এই অনুমোদন শুধু রিং রোডের জন্য নয়। এর আওতায় রাজ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পও রয়েছে।

এনএইচএআই-এর সঙ্গে আলোচনায় রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের উন্নয়ন, সেতু নির্মাণ এবং আঞ্চলিক সংযোগ রাস্তার কথা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ পাওয়ায় এই প্রকল্পগুলো দ্রুত এগোতে পারবে বলে মনে করা হচ্ছে। সড়ক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র-রাজ্য সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে এই উদ্যোগ।

আরও দেখুনঃ গান্ধী অতীত! নতুন নোটে আম্বেদকরের প্রতিকৃতির প্রস্তাব কংগ্রেস নেতার

কলকাতার রিং রোড প্রকল্প বাস্তবায়িত হলে শুধু যানজট কমবে তা নয়। শহরের পরিবেশও কিছুটা স্বস্তি পাবে। মালবাহী যানবাহন শহরের ভিতর দিয়ে কম চলাচল করলে ধোঁয়া ও শব্দদূষণ কমে আসবে। একই সঙ্গে পণ্য পরিবহনের সময়ও কমবে। ব্যবসায়ীরা দ্রুত পণ্য পাঠাতে পারবেন। শিলিগুড়ির ক্ষেত্রেও একই সুবিধা মিলবে। উত্তর-পূর্বের সঙ্গে সংযোগ আরও মসৃণ হবে। চা, কাঠ, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যের পরিবহন সহজ হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *