এশিয়া কাপের আগে বাংলাদেশকে কড়া বার্তা ACC-র
২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ। সাধারণত বাংলাদেশে স্পিন-সহায়ক উইকেটে খেলা হয়। এ বার বদলাতে চলেছে সেই ছবিটা। দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালের ODI বিশ্বকাপ আয়োজিত হবে। সে কথা মাথায় রেখে এশিয়ার দেশগুলির প্রস্তুতির জন্য ফ্ল্যাট উইকেটের পরিবর্তে পিচে বাড়তি বাউন্স রাখার পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নিয়ে স্পষ্ট জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।